নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সভ্য সমাজকে স্তম্ভিত করে দিয়ে ফের এক নৃশংস অপরাধ শহরের বুকে। মধ্যবয়স্ক এক ব্যক্তির যৌন লালসার শিকার হল মাত্র তিন বছরের এক শিশুকন্যা। বেলেঘাটার চাউল পট্টি রেল ব্রিজ সংলগ্ন বসতি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ। রেল লাইনের ধারের বসতি এলাকায় খেলছিল তিন বছরের শিশুটি। অভিযোগ, শিশুটির খেলার সময় পরিচিত এক মধ্যবয়স্ক ব্যক্তি তাকে আদর করার অছিলায় রেল লাইনের ধারে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি কাঁদতে শুরু করে। স্থানীয়রা শিশুটিকে কাঁদতে দেখে প্রশ্ন করলে অভিযুক্ত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত আতঙ্কে শিশুটিকে বিপজ্জনকভাবে রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত ছুটে গেলে দেখেন শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। তড়িঘড়ি তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই শিশুটির পরিবার বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ‘প্লেস অব অকারেন্স’ নির্দিষ্ট করে দেখে, ঘটনাস্থল শিয়ালদহ জিআরপির আওতাভুক্ত। দ্রুত বেলেঘাটা থানার পক্ষ থেকে শিয়ালদহ জিআরপিকে বিষয়টি জানানো হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর পুলিশ অভিযুক্তকে জিআরপির হাতে তুলে দেয়। এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করেছে শিয়ালদহ জিআরপি। ধৃতকে রবিবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের