নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের আত্মহত্যার চেষ্টায় থমকাল কলকাতা মেট্রোর ব্লু লাইন। সকালে কালীঘাট, আর বিকেলে বেলগাছিয়া মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক। ব্যাহত হল মেট্রো পরিষেবা, আর দ্রুত পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠে মেট্রো কর্তৃপক্ষ।
শনিবার দুপুর ৩ টে ৯ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে ব্লু লাইনের পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়। এই মুহূর্তে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হলেও মাঝের অংশে পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
এর আগেই শনিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মেট্রোর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে সেই ঘটনার জেরেও বেশ কিছুক্ষণ ব্লু লাইনের পরিষেবা ব্যাহত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। একদিনে পরপর দুটি আত্মহত্যার চেষ্টার ঘটনায় আবারও প্রশ্নের মুখে মেট্রো স্টেশনের নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা ব্যবস্থা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের