নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জমি দুর্নীতি ও প্রতারণা মামলায় অবশেষে ইডির দফতরে হাজির হলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। ভোটের আগে গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই কার্যত বেপাত্তা ছিলেন তিনি। একাধিকবার তলব সত্ত্বেও হাজিরা এড়িয়ে যাওয়ার পর সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছান সোনা পাপ্পু।
জমি দুর্নীতি, প্রতারণা এবং হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন সোনা পাপ্পু। এর আগেও তাকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। এর মধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই তদন্তে নতুন মোড় আসে।
সোমবার সকালে আচমকাই ইডি দফতরে উপস্থিত হন সোনা পাপ্পু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, 'আমি কোথাও পালাইনি। কোনও অন্যায়ও করিনি। ইডির ডাকে সাড়া দিয়েই এসেছি।' তবে তদন্তকারীদের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। ইতিমধ্যেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। তদন্তে উঠে এসেছে একাধিক ব্যবসায়ী, পুলিশকর্তা এবং আর্থিক লেনদেনের যোগসূত্রও।
গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই সোনা পাপ্পুর নাম ঘিরে জোর বিতর্ক শুরু হয়। যদিও প্রকাশ্যে তাকে প্রায় দেখা যায়নি, মাঝেমধ্যেই সমাজমাধ্যমে লাইভ করে নিজের অবস্থান জানান দিতেন তিনি। ফলে প্রশ্ন উঠেছিল, পুলিশের নজর এড়িয়ে কীভাবে সক্রিয় ছিলেন তিনি? এদিকে ইডির জেরায় ধৃত ব্যবসায়ী জয় কামরা ও প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহার বয়ানেও উঠে এসেছে সোনা পাপ্পুর নাম।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের