নিজস্ব প্রতিনিধি, প্যারিস – সোমবার আস্থা ভোটে পরাজিত হন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এরপরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে ইস্তফা দেন তিনি। প্রশ্ন উঠতে থাকে, বেরুর উত্তরসূরি কে হবেন? এবার সেই উত্তর পাওয়া গেল। ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রী পদে বসছেন মাক্রোঁ ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নু।
বেশ কয়েক বছর ধরে দৈনন্দিন খরচ বাড়ছে ফ্রান্সে। এই অর্থনৈতিক সঙ্কটকে হাতিয়ার করে নিজেই ভোটাভুটির দিকে যান বেরু। আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার তাঁর বিপক্ষে ভোট দেন ফরাসি আইনসভার ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন সদস্য। বলাই বাহুল্য, নিজের কবর নিজেই খুঁড়লেন বেরু।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে ইস্তফাপত্র জমা দেন ফ্রাঁসোয়া বেরু। এরপর প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে বেছে নেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেবাস্তিয়ান লেকর্নু এতদিন বেরুর মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার তাঁর কাঁধে তুলে দেওয়া হল গুরুদায়িত্ব।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’-তে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন মাইকেল বার্নিয়ের। তাঁর পরাজয়ের পরই ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন ফ্রাঁসোয়া বেরু। তবে ১ বছর হতে না হতেই তিনিও আস্থা ভোটে হেরে কুর্সি খোয়ালেন। এই নিয়ে পর পর দু’বার অনাস্থা ভোটে পরাজিত হলেন দুই প্রধানমন্ত্রী।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের