নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরির দাবিতে বুধবার সল্টলেকের স্বাস্থ্যভবন চত্বরে উত্তাল পরিস্থিতি। আশাকর্মীদের ডাকে স্বাস্থ্যভবন অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। পুলিশের বাধা উপেক্ষা করে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করা-সহ একাধিক দাবিতে বুধবার স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় আশাকর্মীরা। সকাল থেকেই স্বাস্থ্যভবন ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য দফতরের প্রধান গেট বন্ধ রাখা হয়। পাশাপাশি, বসানো হয় একাধিক ব্যারিকেড। কিন্তু স্বাস্থ্যভবনের দিকে মিছিল এগোতেই পুলিশ তা আটকে দেয়। এরপরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ক্ষুব্ধ আশাকর্মীরা পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই গোটা সল্টলেক এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। আন্দোলনকারীদের দাবি, রাজ্যজুড়ে প্রায় তিন হাজার আশাকর্মী রয়েছেন, অথচ তাদের বেতন অত্যন্ত সামান্য।
যদিও কয়েক দফায় ভাতা বৃদ্ধি হয়েছে, তাতে ক্ষোভের অবসান হয়নি। ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। শেষ পর্যন্ত স্বাস্থ্যভবনের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন আশাকর্মীরা। দাবি মানা না হলে দীর্ঘমেয়াদি অবস্থান চালিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দেন আন্দোলনকারীরা। অবশেষে, ৪ আশাকর্মী প্রতিনিধিকে স্বাস্থ্যভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের