নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রচারের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির রোড শো চলাকালীন হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় মাঝপথেই প্রচার ছাড়তে হয় তাকে। এরপরেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিজেপি নেতার অসুস্থতা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে বিশাল রোড শোয়ে অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। হুডখোলা জিপে চড়ে জনসংযোগে নামেন তিনি, আর মিছিলে জনসমাগমও ছিল চোখে পড়ার মতো। তবে নতুন বাজার এলাকায় পৌঁছতেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র গরম, ধুলো এবং ক্লান্তির জেরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।
সঙ্গে সঙ্গে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নিরাপদ স্থানে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়। মিঠুন চক্রবর্তী প্রচার ছেড়ে চলে গেলেও কর্মসূচি বন্ধ হয়নি। তার অনুপস্থিতিতেই রোড শোর বাকি অংশ শেষ করেন প্রার্থী সুব্রত মৈত্র। দলীয় সূত্রে জানা গেছে, ডিহাইড্রেশন বা রক্তচাপ কমে যাওয়ার কারণেই এই সমস্যা হয়ে থাকতে পারে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলেই খবর।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের