নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রক্ষক যখন ভক্ষকের রূপ নেয়। একদিকে যখন রাজ্যে ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব শাসক দল। তখন সেই দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে ধর্ষণের অভিযোগ। স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠছে রামপুরহাটের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠছে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিংকুর বিরুদ্ধে। অভিযুক্ত টিংকু রামপুরহাট পৌরসভার দুবারের কাউন্সিলর ও দলের টাউন কমিটির সহ-সভাপতি। নির্যাতিতার অভিযোগ, ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তোলার কাজে পরিচয় হয় প্রিয়নাথের সঙ্গে। সেই সময় তিনি সাহায্যের আশ্বাস দিয়ে নানা রকমের কুপ্রস্তাব দেয় নির্যাতিতাকে। সেই প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত নির্যাতিতাকে জানায় সে অবিবাহিত এবং সেই তার জীবনের প্রথম নারী। এরপরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়াতে থাকে টিংকু।
তরুণীর আরও দাবি, তার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সে জানতে পারে টিংকু বিবাহিত এবং এক সন্তানের বাবা। সে নিজের পদের দম্ভ দেখিয়ে দিনের পর দিন তার ওপর শারীরিক অত্যাচার চালিয়ে গেছে। নির্যাতিতার অন্য পরিবারে বিয়ে হয়ে যাওয়ার পরেও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে। দীর্ঘদিন প্রতারণা ও মানসিক চাপে ভোগার পর তরুণী গর্ভবতী হয়ে পড়েন। ২০২২ সালে তার একটি পুত্র সন্তান জন্মায়।
ক্রমশই বিষয়টি আরও জটিল পর্যায়ে পৌঁছায়। পরবর্তীতে পুরো ঘটনাটি প্রকাশ্যে আনলে তরুণীকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত কাউন্সিলর। শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, 'আশা করবো পুলিশ পুরো বিষয়টি বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু যদি পুলিশ সহায়তা না করে তাহলে আদালতের দ্বারস্থ হতে হবে।'
পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনই কোনরূপ মন্তব্য করতে নারাজ শাসক দল।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের