নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী সোমবার, ২৩ মার্চ SIR বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার ঠিক এক মাস পর, ২৩ এপ্রিল রাজ্যে শুরু হবে প্রথম দফার ভোটগ্রহণ।
কমিশন সূত্রে জানা গেছে, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার জনের নামের নিষ্পত্তি করা হয়েছে। এই নামগুলিই প্রথম অতিরিক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হবে। এছাড়াও প্রতি শুক্রবার এভাবেই পর্যায়ক্রমে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।
এদিকে ভোটারদের স্বার্থে আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয়েছে। অতিরিক্ত ভোটার তালিকায় যদি কারও নাম না ওঠে বা কেটে দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে আপিল জানানোর জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন টি এস শিবজ্ঞানম, বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ এবং সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন বিচারপতি। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই এই ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা সম্ভব। অনলাইনে ECI NET মোবাইল অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অন্যদিকে অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের কাছে আবেদন জমা দেওয়া যাবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের