নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালিয়াচকে বিচারকদের ঘেরাও ও হামলার ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পরই এই ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে।
বুধবার রাতে কালিয়াচকে SIR সংক্রান্ত কাজে যাওয়া বিচারকদের দীর্ঘ সময় ঘিরে রাখার অভিযোগ ওঠে। পরে গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাদের সরিয়ে নিয়ে যাওয়ার সময়ও হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এতে বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ।
আদালত এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে এবং রাজ্য প্রশাসনের দায়িত্ব পালনে ব্যর্থতার ইঙ্গিত দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে সিবিআই বা NIA দিয়ে ঘটনার তদন্ত করানো উচিত। এরপরেই নির্বাচন কমিশন এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে, কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামগ্রিক আইনশৃঙ্খলার দায়িত্ব তাদের নয়। কমিশনের মতে, কালিয়াচকের মতো ঘটনা কেন ঘটল, তার জবাব দিতে হবে রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের ডিজি এবং মুখ্যসচিবকে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের