নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির উত্তপ্ত মঞ্চে বিরল সৌজন্যের নজির। বিধানসভায় একদিকে বাম আমলের বিরুদ্ধে অপরাধীদের রাজনীতিতে প্রবেশ করানোর অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক একই সময়ে রাজ্যের একমাত্র সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রানানকে ‘ভদ্রলোক’ বলে প্রশংসা করে চমক দিলেন তিনি। কড়া রাজনৈতিক আক্রমণের মাঝেও এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের রাজনীতিতে অপরাধীদের উত্থান নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, বাংলার রাজনীতিতে অপরাধীদের প্রবেশের সূচনা হয়েছিল বাম আমলেই। তিনি বলেন, ১৯৯৯ সালের আগে রাজনীতিতে এমন পরিস্থিতি ছিল না। ২০০০ সালের পাঁশকুড়া লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আশঙ্কা তৈরি হতেই বিভিন্ন জেলায় সংগঠিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
সেই প্রসঙ্গে সুশান্ত ঘোষ, লক্ষ্মণ শেঠ-সহ সিপিএমের একাধিক প্রাক্তন নেতার নামও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তবে একই বক্তব্যে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে তিনি বলেন, ডোমকল থেকে নির্বাচিত সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রানান একজন ভদ্রলোক। বিরোধী শিবিরের একজন বিধায়ককে প্রকাশ্যে এভাবে প্রশংসা করায় বিধানসভার অন্দরে তা বিশেষভাবে নজর কেড়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের