নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় বিরোধী দলের মর্যাদা মিললেও এখনও অধরা ঘর। তৃণমূলের বিধায়কদের জন্য নির্দিষ্ট বিরোধী দলনেতার কক্ষ ও অফিস কবে হাতে আসবে, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই আবহে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোসের করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এবার বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধী দলের আনুষ্ঠানিক ঘর পাওয়া নিয়ে শুরু থেকেই জটিলতা তৈরি হয়। প্রথমে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিষদীয় দলনেতা ঘোষণা করে একটি চিঠি পাঠানো হয়েছিল বিধানসভার সচিবালয়ে। সেই চিঠিতে স্বাক্ষর ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যদিও বিধানসভার সচিবালয় জানিয়ে দেয়, পরিষদীয় রীতি অনুযায়ী শুধুমাত্র ওই চিঠি গ্রহণযোগ্য নয়। বিধায়কদের স্বাক্ষর-সহ আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিতে হবে। এরপর নিয়ম মেনে পরিষদীয় দলের তরফে নতুন করে চিঠি জমা দেওয়া হয়। তবুও বিরোধী দলের ঘর না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল বিধায়করা। এমনকি বিধানসভায় স্পিকারের ঘরের সামনেও ধর্নায়ও বসেন তারা।
এই আবহে মঙ্গলবার প্রথমবার আনুষ্ঠানিকভাবে বিধানসভায় এসে সমস্ত নথি, আবেদনপত্র ও রেজোলিউশন খতিয়ে দেখেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস। পরে তিনি জানান, বিরোধী দলের জন্য নির্ধারিত ঘরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। সেই কাজ শেষ হলেই তৃণমূলকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। যদিও ঠিক কবে সেই সংস্কার শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে বিরোধী শিবিরের ঘর পাওয়া নিয়ে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা