নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাজেট অধিবেশন শুরুর আগেই বিধানসভার অন্দরে তৃণমূলকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। সর্বদলীয় বৈঠকে দলের একাধিক প্রবীণ নেতাকে আমন্ত্রণ না জানিয়ে বিদ্রোহী শিবিরকে ডাকা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত মিলতেই তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় কার্য উপদেষ্টা কমিটির সর্বদলীয় বৈঠক। কিন্তু সেই বৈঠককে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। জানা গেছে, তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। একইভাবে ডাক পাননি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও।
অন্যদিকে, আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবিরের প্রতিনিধিদের। ইতিমধ্যেই স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার শিবিরকেই প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়েছে। ফলে বিরোধী দল হিসেবে তৃণমূলের অভ্যন্তরীণ নেতৃত্বের প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এদিনের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর এবং ডোমকলের বাম বিধায়ক মুস্তাফিজুর রহমান। বিভিন্ন বিরোধী দলের উপস্থিতিতে আসন্ন বাজেট অধিবেশন ঘিরে কৌশলগত আলোচনা হয় বলে জানা গেছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের