নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য রাজনীতির উত্তাল আবহে বুধবার নবান্নে দেখা গেল এক বিরল রাজনৈতিক দৃশ্য। একদিকে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির, অন্যদিকে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বজায় রাখা নেতারা দুপক্ষই এক ছাদের তলায় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের মাঝে এই উপস্থিতি নতুন করে জল্পনা উসকে দিল বঙ্গ রাজনীতিতে।
বুধবার নবান্নে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার উন্নয়ন ও প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে বিরোধী দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে। আগেই স্পষ্ট ছিল যে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরের বিধায়করা এই বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবারই ঋতব্রত ঘোষণা করেছিলেন, সংশ্লিষ্ট জেলার তৃণমূল বিধায়করা প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। সেই মতো বিধানসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করার পর নবান্নে পৌঁছান বিক্ষুব্ধ শিবিরের বিধায়করা।
তবে রাজনৈতিক মহলকে সবচেয়ে বেশি চমকে দেয় অন্য একটি ঘটনা। দেখা যায়, এখনও পর্যন্ত যারা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং মঙ্গলবার তার ধর্না কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন, তারাও একে একে নবান্নে পৌঁছতে শুরু করেন। প্রথমে দেখা যায় কুণাল ঘোষকে। পরে উপস্থিত হন নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা।
ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের অন্দরে মতভেদ ও বিভাজনের আবহ থাকলেও প্রশাসনিক প্রশ্নে দুই শিবিরের নেতাদের একই বৈঠকে উপস্থিতি তাৎপর্যপূর্ণ। এই উপস্থিতি কি ভবিষ্যতে কোনও বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, নাকি শুধুই প্রশাসনিক দায়িত্ববোধের প্রকাশ তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের