নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার অন্দরে টানটান রাজনৈতিক নাটকের মাঝেই বড়সড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে চলা টানাপোড়েন ও বিদ্রোহী বিধায়কদের শক্তি প্রদর্শনের আবহে রাজ্যের সমস্ত সাংগঠনিক কমিটি ও শাখা সংগঠন ভেঙে দেওয়ার ঘোষণা করল দল। এক্স হ্যান্ডলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার এক নাটকীয় দিনের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। একদিকে বিধানসভার স্পিকারের কাছে ৫৮ জন বিদ্রোহী বিধায়কের স্বাক্ষর-সম্বলিত চিঠি জমা পড়েছে, অন্যদিকে তার কিছুক্ষণের মধ্যেই দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল-সহ সমস্ত সাংগঠনিক কমিটি ও পদ অবলুপ্ত করা হচ্ছে।
বিদ্রোহী শিবিরের দাবি, তারা ভালো তৃণমূলের প্রতিনিধিত্ব করছে এবং পরিষদীয় দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। পাশাপাশি উপ-দলনেতা হিসেবে সন্দীপন সাহা, জাভেদ খান ও শিউলি সাহার নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে উঠে এসেছে আখরুজ্জামানের নাম। যদিও চিঠিতে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই রাখা হয়েছে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক কাঠামো ভেঙে দিয়ে নতুন করে মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা