নিজস্ব প্রতিনিধি, লন্ডন – বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল লন্ডনের এক ভারতীয় রেস্তরাঁয়। আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন ৫ জন। ঘটনার তদন্তে নেমে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
লন্ডনের মেট্রোপলটন পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে লন্ডনের ইন্ডিয়ান অ্যারোমা রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ।
লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠাই। সেখানেই আহত ৫ জনের চিকিৎসা করা হয়। পরে দুই জনকে ট্রমা কেয়ারে ও তিন জনকে হাসপাতালে পাঠানো হয়।”
পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করেই রেস্তরাঁয় আগুন লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মুখ ঢেকে কয়েকজন রেস্তরাঁর পাশে সন্দেহজনকভাবে ঘরাঘুরি করছিলেন। রেস্তরাঁয় কিছু তরল পদার্থ ঢালতে দেখা যায় তাঁদের। তারপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একজনের বয়স ১৫, অন্যজনের ৫৪।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের