নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে ভাঙনের আবহে এবার নতুন করে জল্পনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী-সাংসদ সায়নী ঘোষ। দলের নবগঠিত কমিটিতে যুব সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পরও দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত ছিলেন তিনি। এরই মধ্যে বিদ্রোহী সাংসদদের তালিকায় তার নাম ও স্পিকারকে দেওয়া চিঠিতে তার স্বাক্ষর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙনের ঘটনা সামনে এসেছে। পরিষদীয় ও সংসদীয় দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই দলের সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় যুব তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল সায়নী ঘোষকে, যা তার প্রতি দলের শীর্ষ নেতৃত্বের আস্থারই প্রতিফলন বলে মনে করা হয়েছিল।
কিন্তু দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই কার্যত আড়ালে চলে যান সায়নী। দলের বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক বৈঠক এমনকি সংগঠনের অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যমেও তাকে সক্রিয় দেখা যায়নি। এই আবহে দিল্লিতে বিদ্রোহী সাংসদদের চিঠিতে সায়নীর নাম থাকার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। এই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দেখা গেল সায়নী ঘোষকে। মাথায় টুপি, মুখে মাস্ক, পরনে জিন্স-টি-শার্ট, এভাবেই বিমানবন্দর থেকে বের হন তিনি। শিবির বদল প্রসঙ্গে জিজ্ঞাস করা হলে তিনি মুখ খোলেননি।
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...