নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের প্রতীক বিতর্কে নয়া মোড়। দলের অন্দরের ক্ষমতার লড়াই এবার সরাসরি পৌঁছাল কমিশনের দোরগোড়ায়। কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সচিবকে চিঠি দিলেন তৃণমূলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিদ্রোহী শিবিরকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যা কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে তীব্র হয়েছে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সংঘাত।
সোমবার নির্বাচন কমিশনের সচিবকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দলের পক্ষ থেকে জমা দেওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হোক। কোনও পক্ষকে বিশেষ সুবিধা বা অতিরিক্ত সময় না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই চাপ বাড়ানোর চেষ্টা করেছে কালীঘাট শিবির। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মমতার অভিযোগকে আরও জোরালো করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ।
তাদের বক্তব্য, তৃণমূলের প্রতীক ও দলীয় তহবিলের অধিকার নিয়ে কমিশন দুই পক্ষকেই ৬ জুলাইয়ের মধ্যে নথি জমা দিতে বলেছিল। কালীঘাট শিবির সেই সময়সীমা মেনেই নথি জমা দিলেও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির অতিরিক্ত সময় চাওয়ায় নির্বাচন কমিশন নাকি আরও ১৫ দিন সময় দিয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের