নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে বিদ্রোহের আবহে এবার সামনে এল এক প্রতীকী প্রতিবাদের ছবি। বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ ঘোষণা করলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ব্যক্তিগত উপহার তিনি ও তার স্ত্রী ফিরিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়ায় করা সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।
রাজ্যের রাজনৈতিক সমীকরণ যখন দ্রুত বদলাচ্ছে, ঠিক সেই সময়েই বৈদ্যনাথ ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পোস্টে তিনি জানান, তার বিয়ের সময় স্ত্রীকে উপহার হিসেবে দেওয়া সোনার হার এবং দুর্গাপুজোর সময়ে পাওয়া কুর্তা-পাজামা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৈদ্যনাথ লেখেন, 'এই সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগত কারণে এই উপহারগুলি ফিরিয়ে দেওয়াই সমীচীন বলে মনে করছি।'
ঘটনার আরও তাৎপর্য বাড়ে যখন কাকলি ঘোষ দস্তিদার নিজে ছেলের পোস্ট শেয়ার করে লেখেন, 'তোমার এবং তোমার স্ত্রীর জন্য আমি গর্বিত।' সম্প্রতি তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, বিদ্রোহী শিবিরের উত্থান এবং নেতৃত্বকে ঘিরে বিতর্কের আবহে কাকলি ঘোষ দস্তিদার অন্যতম মুখ হয়ে উঠেছেন। সেই প্রেক্ষাপটে তার পরিবারের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের