নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর দাপুটে এগিয়ে থাকা ফল প্রকাশের পরই উচ্ছ্বাসে মেতে উঠেছে বঙ্গ বিজেপি। আগামী বছরের বাংলার ভোটকে সামনে রেখে ‘মিশন বেঙ্গলের' ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তৃণমূলের স্পষ্ট দাবি বাংলা ও বিহারের রাজনৈতিক বাস্তবতা এক নয়।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের নির্বাচন যেন সেমিফাইনালের মতো গেরুয়া শিবিরের কাছে। শুক্রবার সকাল থেকেই বিহারের ভোটগণনার দিকে নজর ছিল রাজনৈতিক মহলে। বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যায়, বিরোধীদের প্রায় পর্যুদস্ত করে এগিয়েছে পদ্মশিবির। বিহারে এই দাপট যেন নতুন উদ্যম জুগিয়েছে বাংলার বিজেপি শিবিরে। বিহারে বিজেপির জয় স্পষ্ট হতেই কলকাতার বিজেপি কার্যালয়ের আশপাশে বাজি ফাটিয়ে, উল্লাসে মেতে ওঠেন কর্মীরা। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের গলায় বাংলায় পরিবর্তনের ডাক শোনা যায়।
এদিন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'বিহারের নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে মানুষের জঙ্গলরাজ আর সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে। বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে এবার মিশন বাংলার মধ্যে দিয়ে বাংলায় জঙ্গলরাজ শেষ হবে। বিজেপি বাংলায় সেই জঙ্গলরাজ শেষ করবে।' সুকান্ত মজুমদার আরও বলেন, ' বিহারে ভোট হলো ফলাফল বেরোলো কিন্তু কোথাও কোনো বিরোধী নেতা তো আক্রান্ত হয়নি। কাউকে মারধর করা হয়নি। যত অশান্তি বাংলাতেই হয়।'
বাংলায় SIR নিয়েও তিনি বলেন, 'বিহারের ভোট প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই। সাধারণ মানুষের যাকে ইচ্ছা হবে তাকে জেতাবে। আর SIR তো নতুন কিছু না এর আগেও হয়েছে। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে যে SIR প্রক্রিয়া নতুন কিছুনা। এর আগেও ১২ বার হয়েছে এখন ১৩ বার হচ্ছে। তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের