নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহারে কংগ্রেস কর্মীদের বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র উত্তেজনা ছড়াল কলকাতায়। শুক্রবার প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলা চালানোর অভিযোগ উঠছে একদল বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে। ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
সূত্রের খবর, বিহারে কংগ্রেস কর্মীদের প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের উত্তেজনা ছড়াল কলকাতায়। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা শুক্রবার ‘বিধান ভবনে' হানা দেয়। হাতে বিজেপির পতাকা নিয়ে তারা ভবনের বাইরে ভাঙচুর চালায় এবং কংগ্রেসের পতাকায় আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি রাহুল গান্ধীর ছবিতে কালি ছেটানোর ঘটনাও ঘটে।
ঘটনার পরেই কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় থানায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিজেপির রাজ্য সভাপতিকে খোলা চিঠি লিখে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি চিঠিতে লেখেন, ' আজ সকালে প্রদেশ কংগ্রেস কার্যালয় খোলা ছিল না। চোর-কাপুরুষের মতো অতর্কিতে ঢুকে আপনার দলের সমাজবিরোধীরা আমাদের সম্পত্তি বিনষ্ট করেছে।'
পাশপাশি, কংগ্রেস সভাপতির পক্ষ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়। তিনি জানান, যদি বিজেপি রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং পুলিশ তাকে গ্রেফতার না করে, তাহলে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...