নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরএসএসের শতবর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে বাংলার মাটিতে এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিলেন সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। রবিবার সায়েন্স সিটিতে আয়োজিত ‘শতায়ু সংঘ’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানালেন, আরএসএসকে রাজনৈতিক দল বিজেপির সঙ্গে এক করে দেখা ভুল, কারণ সংঘের একমাত্র লক্ষ্য হিন্দু সমাজের ঐক্য ও সংহতি।
সভামঞ্চ থেকে মোহন ভাগবত বলেন, আরএসএস সম্পর্কে নানা ভুল ব্যাখ্যা প্রচলিত রয়েছে। তাঁর কথায়, 'অনেকেই সংঘের নাম জানেন, কিন্তু সংঘ কী কাজ করে তা জানেন না। আরএসএস কেবল হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে, কোনও বিরোধ বা শত্রুতার মনোভাব নিয়ে চলে না।' তিনি আরও জানান, সংঘের প্রসার ঘটলে অনেকের স্বার্থে আঘাত লাগতে পারে, কিন্তু সংঘ নিজে কাউকে শত্রু বলে মনে করে না।
রাজনীতির সঙ্গে সংঘকে অহেতুক গুলিয়ে ফেলার প্রবণতার সমালোচনা করে মোহন ভাগবত বলেন, ' আরএসএসে বিজেপির বহু নেতা থাকলেও দুই সংগঠন এক নয়। আরএসএস রাজনৈতিক সংঘর্ষে বিশ্বাসী নয়। সমাজের ভিত মজবুত করাই আমাদের লক্ষ্য।' হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তায় ভাগবত বলেন, নিজেদের ভুলে যাওয়া শিকড়ে ফিরে তাকাতে হবে।
এদিন, আরএসএস প্রধানের ভাষণে উঠে আসে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বাঙালি মনীষীদের নাম। বিশেষভাবে তিনি সমাজ সংস্কারক রামমোহন রায়ের অবদানের প্রশংসা করেন। ভাগবতের মতে, 'রামমোহন রায় আজীবন সমাজ সংস্কারের জন্য লড়াই করেছেন। সেই সময় থেকেই সমাজ পরিবর্তনের যে ধারা শুরু হয়েছিল, আরএসএস আজ তা এগিয়ে নিয়ে যেতে চায়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের