নিজস্ব প্রতিনিধি , মালদহ - সম্প্রতি উত্তর ২৪ পরগণার এক সভায় ধর্মীয় মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই ঘটনার রেশ ধরে তাঁর বিরুদ্ধে বসিরহাট থানায় FIR দায়ের হয়েছিল। এবার সেই একই ধরণের ‘আপত্তিজনক’ বক্তব্যের অভিযোগে মালদহের মোথাবাড়ি থানায় তাঁর বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ জমা পড়ল। বিজেপি বিধায়ক অসীম সরকারের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল মালদহের রাজনীতি।

স্থানীয় সূত্রের খবর , অসীম সরকারের বিতর্কিত মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। রাজনৈতিক মত প্রকাশের অধিকার থাকলেও কারো প্ররোচনামূলক আচরণ মেনে নেওয়া অসম্ভব। মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস এই কারণেই বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে তাঁর কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্থানীয় কর্মীরা দ্রুত ন্যায়বিচার চেয়েছেন। ইতিমধ্যেই পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে।

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, "আপত্তিজনক কথা বলে সমাজে অশান্তি ছড়ানো কোনোভাবে সহ্য করা হবে না। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। অসীম সরকারের মন্তব্যের পাল্টা কী প্রতিক্রিয়া বিজেপি দেয়, এখন সেটাই দেখার। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হচ্ছে।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের