নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে উত্তপ্ত বেহালা পশ্চিম। পর্ণশ্রীতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের পর এবার তাকে পুলিশি নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের জেরে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে, যখন পর্ণশ্রী এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। বিজেপির দাবি, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে, তাদের পোস্টারও ছেঁড়া হয়েছে বিজেপি সমর্থকদের দ্বারা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত ৬ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই আবহেই কলকাতা পুলিশ রত্না চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা