নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইন্দাসের ঈশ্বরপুরে। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'চটি চাঁটাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও-স্লোগানে মুখরিত হল বিক্ষোভস্থল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে জলসেচকে কেন্দ্র করে বিবাদের মাঝেই এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী প্রশান্ত কোনারের উপর হামলা চালায় তৃণমূল কর্মী তপন রুইদাস। বাধা দিতে গেলে আক্রান্ত হন স্থানীয় বিজেপি কর্মী পার্থ রুইদাসের বৃদ্ধ বাবা-মা। দুপক্ষের তরফে থানায় অভিযোগ জমা পড়ে।

পুলিশ পার্থ রুইদাসের পরিবারের সদস্য অজয় রুইদাস ও প্রশান্ত কোনারকে গ্রেফতার করে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবির। ধৃতদের মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় আকুই পুলিশ ফাঁড়ির সামনে দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। নেতৃত্ব দেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া।
তাঁদের অভিযোগ, বয়স্ক মানুষগুলোর ওপর অত্যাচার চালানো সম্পূর্ণ অমানবিক। পুলিশ তৃণমূলের মদতে এই কাজ করেছে। তাঁরা দলের পোষা গোলাম হয়ে উঠেছেন। থানা কার্যত শাসক শিবিরের পার্টি অফিসে পরিণত হয়েছে। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নির্মল কুমার ধাড়া জানান, 'পুলিশ নির্দোষদের আটক করেছে। এই অন্যায় মানা যায় না। আমার চাইলে অনেক কিছু করতে পারতাম। কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করে না। তৃণমূলের নেতা বকুলের কথায় এসব হচ্ছে। তাঁকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। অবিলম্বে মুক্তি না মিললে বৃহত্তর আন্দোলনে যাবে দল'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের