নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দাদাকে মারধর করে খুনের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাস এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে শাসক শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাটনগর গ্রামের বাসিন্দা সুজয় রঙ বিজেপি কর্মী প্রসাদ রঙের দাদা। বৃহস্পতিবার রাত প্রায় ৮টা নাগাদ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ডিম কিনতে বাড়ি থেকে বেরোন তিনি। অভিযোগ, কলোনি শিবতলা এলাকায় তৃণমূল কর্মী নয়ন রায়, পিন্টু রায় তাঁর পথ আটকায়। বিনা প্ররোচনায় এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মেরে তাঁকে রাস্তায় ফেলে ফের মারধর করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে গভীর রাতে মৃতের পরিবারকে নিয়ে থানায় অভিযোগ লেখান বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। সেই অভিযোগের ভিত্তিতে পিন্টু রায়কে গ্রেফতার করা হলেও, পলাতক অন্যজন।
নিহতের ভাই প্রসাদ রঙ জানান, 'বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে তৃণমূলের জীবন মণ্ডল প্রায়শই গ্রামের অনেক মানুষকে ভয় দেখিয়ে থাকেন। তাঁর কথাতেই আমাকে না পেয়ে দাদার ওপর এভাবে হামলা চালানো হয়েছে। গরিব মানুষের ওপর এমন অত্যাচার মানবো না। দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি'।
নির্মল কুমার ধাড়া জানান, 'রাজনৈতিক শত্রুতার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো'।
অন্যদিকে তৃণমূলের নেতা শেখ হামিদ বলেন, 'ঘটনাটি দুঃখজনক। কিন্তু এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দুজন মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়েছিল। সেখানে থেকেই এই পরিণতি। পিন্টু দীর্ঘদিন দলের সঙ্গে জড়িত নেই। বিধায়ক এসে বিষয়টি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে ভোটে জেতা যায় না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের