নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগের শেষ বাজেটে ফের নারী ভোটব্যাঙ্ককে কেন্দ্রে রেখে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শাসকদলের সিদ্ধান্তকে ভোটমুখী বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশপাশি, বিজেপি ক্ষমতায় এলে আরও বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। অর্থাৎ চলতি মাস থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন ১৭০০ টাকা।
এই ঘোষণার পরই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমি আমাদের সংকল্পপত্র কমিটির কনভেনরকে পাশে দাঁড় করিয়ে বলছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে পয়লা জুনের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে।'
শুভেন্দুর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভোটের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। তার বক্তব্য, 'লক্ষ্মীর ভাণ্ডার কেবল ভোটের জন্য। সিভিক, প্যারা টিচার, যুবশ্রী এগুলো এপ্রিলে হবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আইপ্যাকের বুদ্ধিতে মার্চের মধ্যেই ঢুকিয়ে দেবে। অসৎ উদ্দেশেই এই ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছে। জানে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে গেলে কোনো প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়ানো যায়না। তাই এপ্রিলের আগে এটা করলো।'
একইসঙ্গে, রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ' যুবশ্রী প্রকল্পকে তো একদম ধুলিস্যাৎ করে দিয়েছে। ওটার এখন নতুন নাম দিয়েছে যুব সাথী। এই বাজেটে রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। শিল্পের কোনো উদ্দেশ্য নেই। সম্পূর্ণভাবে বেকারদের সঙ্গে প্রতারণা আর মিথ্যাচার করেছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের