নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ট্রেন যাত্রার মাঝেই চাঞ্চল্য। এসি কোচ থেকে চাদর চুরির অভিযোগে সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিজেপির ঘনিষ্ঠ নেতা বলে দাবি তৃণমূলের। সেই ভিডিওকে হাতিয়ার করেই বিজেপিকে কটাক্ষ করেছে শাসক শিবির।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের এসি কোচে এক যাত্রী চাদর ব্যাগে ভরছেন বলে অভিযোগ তোলেন কোচ অ্যাটেনডেন্ট। অভিযুক্ত ওই যাত্রীর নাম মৃন্ময় মজুমদার। তিনি হুগলী জেলা বিজেপির লিগ্যাল সেলের নেতা এবং পেশায় একজন আইনজীবী। জানা গিয়েছে, সিউড়ি আদালতে যাওয়ার পথে ট্রেনে এই ঘটনা ঘটে।
ভিডিওতে কোচ অ্যাটেনডেন্টকে মৃন্ময় মজুমদারের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনি টিকিট কেটেছেন মানেই চাদর ব্যাগে ভরে নিতে পারবেন, এমনটা নয়।' এরপর মৃন্ময় মজুমদারকে বারবার ‘সরি সরি’ বলতে শোনা যায়। ঘটনাটি দেখে ট্রেনের অন্য যাত্রীরাও বিস্মিত হন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক আক্রমণে নামে তৃণমূল কংগ্রেস।
শাসক শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ভিডিও শেয়ার করে কটাক্ষ করে লেখেন, 'বিজেপির সম্পদ, চুঁচুড়ার নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের চাদরটাও ঝাড়তে বাদ রাখছে না।' তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে ট্যাগ করে আরও লেখা হয়, 'একদিকে মোদি আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি এটাই বিজেপির রাজনীতি।' শাসকদলের দাবি, বিজেপির তথাকথিত ‘সংস্কার’ ও ‘নৈতিকতা’ ট্রেনের কামরাতেই মুখ থুবড়ে পড়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের