নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের আবহে বিজেপি সভা-সহ শোভাযাত্রার অনুমোদন বাতিল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে জগদ্দল বিধানসভা এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ প্রার্থী ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলেন। বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তাই সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস রাজেশ কুমারের একাধিক কর্মসূচি ছিল। গেরুয়া শিবিরের দাবি, ৭২ ঘণ্টা আগে অনুমতি নেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে পুলিশ তা বাতিল করে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অনুগামীরা। সোমবার সকালে তারা থানার সামনে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করেন। যদিও পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। তবে প্রশাসনের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের দাবি, তাদের কর্মসূচি বন্ধ করতে চক্রান্ত করা হচ্ছে। রবিবার রাতে ফোন করে জানানো হয় যে জনসংযোগ করা যাবে না। শাসকদলের চাপে পুলিশ নিরপেক্ষতা হারাচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিজেপি প্রার্থী রাজেশ কুমার জানান, 'আমরা চাই প্রশাসন পক্ষপাতহীনভাবে কাজ করুক। সমতা বজায় রাখা নির্বাচন প্রক্রিয়ার জন্য জরুরি। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাধা দেওয়া হলে আমরা উচ্চতর স্তরে জানাব। গতবার স্মৃতি ইরানির রোড-শো বাতিল করারও চেষ্টা হয়েছিল। আমি বিশ্বাস করি ৯৫ শতাংশ অফিসার ভালো, তবে মাত্র ৫ শতাংশের জন্য পুরো ব্যবস্থার বদনাম হচ্ছে। আমরা শুধু ন্যায়বিচার চাই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের