নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ওড়িশায় নৃশংসভাবে খুন হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার দুই সহকর্মী। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন জুয়েলের সহকর্মীর। এই নিয়ে শনিবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি, সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব।“
উল্লেখ্য, জুয়েল রানা মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বাসিন্দা। কাজের সূত্রে ওড়িশার সম্বলপুরে থাকতেন তিনি। গত ২০ ডিসেম্বর কয়েকজন সহকর্মীর সঙ্গে ওড়িশায় গিয়েছিলেন। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ জুয়েল একটি স্থানীয় চায়ের দোকানে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর দুই বন্ধু মাজার খান ও নিজামুদ্দিন খান। নিজেদের মধ্যে বাংলায় কথাবার্তা বলছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় পাঁচজন দুষ্কৃতী সেখানে এসে প্রথমে বিড়ি চায়, তারপর আধার কার্ড দেখতে বলে।
সহকর্মী মাজার খানের বক্তব্য, “কিছু লোক আমাদের কাছে এল। বিড়ি চাইল প্রথমে। তারপরই আধার কার্ড দেখতে চাইল। নিমেষে জুয়েলের দিকে এগিয়ে এল। ভারী বস্তু দিয়ে চোখের সামনে মাথা থেঁতলে খুন করল ওরা।“ অন্য সহকর্মী নিজামুদ্দিন খানের দাবি, বাংলায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয় এবং নির্মম অত্যাচার চালানো হয়। ময়নাতদন্তের পর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে জুয়েলের পরিবার।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের