নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের জন্য বড় স্বস্তির ঘোষণা কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ মাসিক ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ থেকেই বর্ধিত হারে ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
সোমবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত তিনটি গুরুত্বপূর্ণ পেনশন প্রকল্পে এই বৃদ্ধি কার্যকর করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভাতার অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। ফলে অতিরিক্ত কোনও আবেদন বা নতুন প্রক্রিয়ার প্রয়োজন হবে না। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা হলেও স্বস্তি মিলবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের