নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ব্রিগেডের সভা করার কথা ছিল ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। কিন্তু সভা করার অনুমতি পাননি তিনি। এরপরই বিজেপি-তৃণমূলকে আক্রমণ করলেন হুমায়ুন কবীর। ব্রিগেডের পরিবর্তে মুর্শিদাবাদে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ব্রিগেডের সভা করার জন্য সেনাবাহিনীর থেকে অনুমতি চেয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু সেনাবাহিনী অনুমতি দেয়নি। বিকল্প হিসেবে শহীদ মিনারে সভা করতে চেয়েছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি মাসের শেষের দিকে ব্রিগেডের পরিবর্তে মুর্শিদাবাদে সভা করতে পারেন হুমায়ুন কবীর।
ব্রিগেডের সভা বাতিলের নেপথ্যে বিজেপি-তৃণমূলের সেটিং দেখছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীরের অভিযোগ, ব্রিগেডের সভা হলে ভয় পেত তৃণমূল-বিজেপি। সেই জন্যই অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়ে হুমায়ুন কবীরের। এমনকি দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। এই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবে। তাদের সরিয়ে দিলে দেশ, রাজ্য - সব চলবে।“
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা