নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - প্রকাশ্যে মঞ্চ থেকে বিজেপি নেতা-কর্মীদের রাস্তায় ছোটানোর ক্ষমতার কথা বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইন্দাসের দীঘলগ্রামে। পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছে গেরুয়া শিবির। দু'পক্ষের বক্তব্যে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় বামেদের অন্যতম দুর্গ ছিল ইন্দাস বিধানসভা। ২০১১ সালে যা দখল করে তৃণমূল। ২০২১ সালে আসন হাতছাড়া হয় শাসকদলের। ২০২৪ সালে এগিয়ে ছিল গেরুয়া শিবির। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ নতুন মাত্রা পেয়েছে।

সোমবার সন্ধ্যায় এলাকায় উন্নয়নের পাঁচালি কর্মসূচি শেষে একটি পথসভা আয়োজন করে শাসক দল। সেই সভায় ব্লক সভাপতি শেখ হামিদ বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন "আমরা বন্দুকবাজ সিপিএমের দূর্গ যখন ভেঙে চুরমার করেছি তখন বিজেপিকে রাস্তা দিয়ে ছোটানোর ক্ষমতা রাখি"।
শেখ হামিদ জানান, 'বিজেপির মণ্ডল নেতৃত্ব মহিলাদের নিয়ে কুৎসা করেছেন। সেই মা বোনেরাই আগামীদিনে দেখিয়ে দেবে তাদের ক্ষমতা। বিপুল ভোটে জয়ী হব এটাই আমাদের প্রতিজ্ঞা। আগে নিজেদের বুথ জিতে দেখান। তারপর বিধানসভা দখলের স্বপ্ন দেখবেন'।
এ প্রসঙ্গে বিজেপির ইন্দাস মণ্ডল-২ সভাপতি বিপ্রদাস অধিকারী জানান, 'মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের সহযোগিতায় তৃণমূলকে ছোটানো হবে। সামনের নির্বাচনে এই অঞ্চল থেকে বিজেপি লিড পাবে। আমি কোনোদিন মাতৃশক্তিকে অপমান করিনি। শুধুমাত্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের