নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে রবিবারেই চরমে উঠল রাজনৈতিক পারদ। ভোটব্যাঙ্ক বাড়াতে লক্ষ্য মতুয়াগড়। বনগাঁর ঠাকুরনগর থেকে প্রচারের সূচনা করে নরেন্দ্র মোদি মতুয়া ভোটব্যাঙ্কে বার্তা দেন। পাশাপাশি তৃণমূল সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করলেন।
দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এদিন, ঠাকুরনগর থেকে প্রথম কর্মসূচির সূচনা করেন মোদি। বক্তৃতার শুরুতেই তিনি অতীতের স্মৃতিচারণা করেন বলেন, ' ৪-৫ বছর আগে, সীমান্তের ওপারে ওরাকান্দি যাওয়ার সুযোগ হয়। সেখানে মতুয়াদের সঙ্গে দেখা হয়। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম গিয়েছিলাম। মন্দিরে পুজো করেছিলাম। বড়মার আশীর্বাদ যখন নিতে গেছিলাম, তার মমতা বিভোর করেছিল। এই আত্মীয়তা ভুলব না।'
এরপরেই শাসক দলকে নিশানা করে মোদি বলেন, ' বাংলার এই ভোট এখন শেষ পর্যায়ে। একটা জিনিস লক্ষ্য করেছেন, ১৫ বছর আগে তৃণমূল মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। এখন ওদের মুখ থেকে এখন আর সে সব শোনা যায় না। সেই কারণে বলি, এই তৃণমূল মা-মাটি-মানুষের কথা বললে ওদের পাপ প্রকাশ্যে চলে আসবে।'
একইসঙ্গে, এদিনের বক্তব্যে বারবার উঠে আসে নারী নিরাপত্তা, দুর্নীতি এবং তথাকথিত ‘সিন্ডিকেট রাজের' প্রসঙ্গ। ঠাকুরনগরের সভামঞ্চে দাঁড়িয়ে মোদি স্মরণ করালেন নেতাজির ঐতিহাসিক আহ্বান, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।' সেই উক্তিকেই নতুন রাজনৈতিক প্রেক্ষিতে ব্যবহার করে তিনি বলেন, ' আশীর্বাদ দিন, ভোট দিন, আমরা তৃণমূল থেকে মুক্তি দেব। জঙ্গলরাজ, ভয়, দুর্নীতি, মহিলা নির্যাতন, বেকারত্ব, অনুপ্রবেশকারী থেকে মুক্তি দেব।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের