নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর মাখানোর অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের নয়াবাজার এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও বিরোধী শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। প্রচারের সূত্রে ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে দেওয়ালে মুখ্যমন্ত্রীর ছবি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারচিত্র আঁকা হয়েছিল। হঠাৎ শুক্রবার সকালে শাসক দলের কর্মীদের নজরে আসে, একটি চিত্রের উপর দুষ্কৃতীরা গোবর মাখিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাঁরা এর দায় বিজেপির ওপর চাপায়।

অভিযোগ, প্রচারের ময়দানে টেক্কা দিতে না পেরে রাতের অন্ধকারে বিরোধীরা এমন কুরুচিকর কাজ করেছে। ঘটনার প্রতিবাদে সরব হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নিজে উপস্থিত হয়ে ছবিটি পরিষ্কার করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। তাঁর মতে, এই ধরনের রাজনীতি কোনও দলের ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁদের দাবি, যারা এই অশোভন আচরণ করছে, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে।
কবি দত্ত জানান, ‘আমরা আমাদের সমর্থকদের বলব এমন কিছু না করতে যা পরিবেশ নষ্ট করে। নিজেদের সংগঠন ও মর্যাদা বজায় রাখা সবার দায়িত্ব। দুর্গাপুরের সংস্কৃতির সঙ্গে এই কাজ মানানসই নয়। নেতাদের উচিত কর্মীদের বোঝানো এটা লড়াই নয়, একটা প্রতিযোগিতা। এই সময় 'শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি'-গানটার কথা মনে পড়ছে, আমরাও রুখে দাঁড়াতে পারি'।
অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই জানান, '২০১৭ সাল থেকে তৃণমূল ভোট লুট করছে। এখানে মানুষ জল পাচ্ছে না, উন্নয়ন থমকে রয়েছে। বারবার আবেদন করেও সমাধান হয়নি। বাসিন্দারা শাসকদলকে প্রত্যাখ্যান করেছে। পরাজয় নিশ্চিত বুঝেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আমাদের ওপর চাপিয়ে বদনাম করার চেষ্টা চলছে। আমরা চাই গণতান্ত্রিক পথে সুষ্ঠভাবে ভোট হোক'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের