নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পরিবর্তন সংকল্প যাত্রার আগে বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইন্দাস থানার অন্তর্গত বামনিয়া গ্রামে। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার হাটতলায় বিজেপির ওই কর্মসূচিতে দলের মুখপাত্র রাহুল সিনহার যোগ দেওয়ার কথা। সেই উপলক্ষ্যে এলাকার বিভিন্ন জায়গায় ফেস্টুন, পতাকা লাগানো হয়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা প্রথমে সেগুলি ঢেকে নিজেদের পতাকা টাঙায়। পরে রাতের অন্ধকারে একাধিক সামগ্রী ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বিজেপি প্রতিনিধি বিপ্লব দাস অধিকারী জানান, 'আজকের জনসভার জন্য নিয়ম মেনেই সাজানো হয়েছিল এলাকা। তৃণমূল ভয় পেয়ে এই ধরনের অপকর্ম করেছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। ২০২৬-এর নির্বাচনেই মানুষই জবাব দেবে'।
অন্যদিকে এক তৃণমূল কর্মী বলেন, 'এই ঘটনার সঙ্গে আমাদের যোগ নেই। বিজেপির নতুন ও পুরনো গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এমন কাণ্ড। নিজেদের ব্যর্থতা ঢাকতে আমাদের উপর দোষ চাপানো হচ্ছে। আসছে নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে তাঁরা উন্নয়নের পাশে আছে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের