নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের প্রাক্কালে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই ইস্যুতেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। আর ভোটের আগে এই মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আর এই ইস্যুতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে, প্রশাসনিক আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে ব্রাত্য বসু বলেন, ' তৃণমূল নেত্রীর ভালোবাসা মানেই কিন্তু দুর্বলতা নয়।' তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় ফিরবে আর সেটা শুধুই সময়ের অপেক্ষা।
পুলিশ কর্তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে ব্রাত্য বসু বলেন, ' আপনারা ভাবছেন বিজেপির কথা শুনে চললে পার পেয়ে যাবেন। অনেকের ২০২৬ সালে অবসর, তাই হয়ত পরোয়া করছেন না। কিন্তু যাদের চাকরি ২০২৯ সালের পরেও আছে, তারা সাবধান হোন।' ব্রাত্য বসু এদিন ‘তালিকা’ প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ' বিজেপি যেমন তালিকা করছে, রাজ্য প্রশাসনও একইভাবে তালিকা তৈরি করে রাখছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের