নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। এই আবহে ফের SIR নিয়ে কেন্দ্র সহ বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ-তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে সরাসরি বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন অভিষেক।
বুধবার সংসদ ভবনে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বকে সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল?এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে।' একই সঙ্গে কাশ্মীরে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, 'কাশ্মীরে এত অনুপ্রবেশকারী এল কীভাবে? সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান?'
বাংলায় অনুপ্রবেশ নিয়ে ‘মিথ্যাচার’ করার অভিযোগ তুলে অভিষেক বলেন, ' অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতার মিথ্যাচার প্রচার করেছে। বাংলার বিজেপি নেতাদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।' একইসঙ্গে, BLO দের মৃত্যু নিয়ে এদিন নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। অভিষেকের অভিযোগ, ' অমানবিক ভাবে পরিচালিত SIR পরিচালনার চাপ সামাল দিতে না পেরে বাংলায় BLO-দের আত্মহত্যা করতে হয়েছে৷ এর দায় এড়াতে পারে না জাতীয় নির্বাচন কমিশন।'
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তৃণমূল সাংসদ জানান, তৃণমূল কংগ্রেস কোনওদিনই মন্দির-মসজিদ নিয়ে রাজনীতি করেনি। বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ' ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বসং হয়েছিল৷ তার এত বছর পরে এখন কেন মসজিদ নিয়ে আবার রাজনীতি করা হচ্ছে?' তার দাবি, বাংলার ভোটে মসজিদ রাজনীতির কোনও প্রভাব পড়বে না৷
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের