নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এক প্রবীণ নারীর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠলো। কিছু দুষ্কৃতী বিজেপির নাম ভাঙিয়ে এই কাজ করছে বলে জানা গেছে। তারা ওই বৃদ্ধাকে খুনের হুমকিও দিচ্ছে। এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিজেপি। দল স্পষ্ট জানিয়েছে, সমাজবিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনার সূত্রপাত একটি সম্পত্তি কেনাবেচাকে কেন্দ্র করে। অভিযুক্তরা জমি কেনার জন্য কিছু টাকা অগ্রিম দিয়েছিল। বাকি টাকার জন্য তারা দুটি চেক দেয়। কিন্তু ব্যাঙ্ক থেকে সেই চেক দুটি বাউন্স হয়। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। এরপর থেকেই অভিযুক্তরা আরও বেশি চড়াও হয়েছে। তাদের ওপর বড় নেতাদের হাত রয়েছে। এখন তারা সাধনা দেবীর কাছে অতিরিক্ত ২৫ থেকে ২৭ লক্ষ্য টাকা দাবি করছে। টাকা না দিলে ফ্ল্যাট সম্পত্তি লিখে দিতে চাপ দেওয়া হচ্ছে। বিগত ৫-৬ মাস ধরে এই ঝামেলা চলছে। সামাজিক হেনস্থার কারণে তিনি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনা প্রসঙ্গে জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্যের বক্তব্য,'দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ জনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। নির্দিষ্ট এক অভিযুক্তের নামেও শোকজ লেটার পাঠানো হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দল কঠোরতম ব্যবস্থা নেবে। ভাঙানি বা অত্যাচারের কোনো ব্যাপার থাকলে আমি ভুক্তভোগীদের অনুরোধ করব অবিলম্বে থানায় গিয়ে অভিযোগপত্র দায়ের করার জন্য। ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ দল। বহু লড়াই সংগ্রামের পর আজকে দল এই জায়গায় এসেছে। কোনো একজন ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কারও সাথে দুর্ব্যবহার বা সমাজবিরোধী কাজ করেন, তবে দল কখনোই তাকে আড়াল করবে না'।
অভিযোগকারী বৃদ্ধা সাধনা বিশ্বাসের বক্তব্য,'আমি খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। বিধান রঙ, প্রদীপ নামে দুই ব্যক্তি এলাকার আরও কিছু গুণ্ডা সমাজবিরোধী নিয়ে এসে আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছে। রাস্তায় বেরোলেই আমার ব্যাগ, চাবি কেড়ে নেওয়া হচ্ছে। বাজারের মতো নিত্যপ্রয়োজনীয় কাজেও আমি বেরোতে পারছিনা। আজকেও আমার ঘরে ঢুকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের নোংরা কুৎসা, সামাজিক হেনস্তামূলক কথা ছড়ানো হচ্ছে। কয়েক মাস আগে একদল লোক নিয়ে এসে আমাকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছিল যে, আমি কোনোমতে নাইটি পরেই থানায় গিয়ে আশ্রয় নিই'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের