নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই তালিকা নিয়েই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি নেতারা আগে থেকেই যে সংখ্যার কথা বলেছিলেন, চূড়ান্ত তালিকায় সেই সংখ্যার সঙ্গে আশ্চর্য মিল পাওয়া যাচ্ছে।
শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। পাশাপাশি বিচারাধীনের আওতায় রয়েছে এখনও আরও ৬০ লক্ষের বেশি নাম। সবমিলিয়ে সংখ্যা প্রায় ১ কোটি ২৪ লক্ষের কাছাকাছি। আর এই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক। রবিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, ' টার্গেট অনেক আগে সেট হয়ে গিয়েছিল। বিজেপি নেতারাই তা করে দিয়েছিলেন। সেইমতো চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।'
কমিশনকে তোপ দেগে অভিষেক বলেন, ' এই কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না। এঁদের উপর বিচারব্যবস্থার ভরসা নেই। তাই বিচারপতি নিয়োগ করতে হয়েছে। এসব বলার জন্য আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ব। একাধিক প্রমাণ দেব।' তিনি আরও বলেন, ' সুপ্রিম কোর্ট বলেছিল, অমীমাংসিত নামগুলি যাচাইয়ের জন্য বিচারপতিদের কাছে যাবে। ২১ ফেব্রুয়ারির পর যেসব নাম জমা পড়বে, সেগুলো নিয়ে প্রশ্ন থাকবে।'
কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক আরও বলেন, ' আগের ভোটারদের জটিলতার নিষ্পত্তি হয়ে গিয়েছে। সেই হিসেবে ১৪ লক্ষ নাম ছিল অমীমাংসিত। ইআরও, এইআরও-রা যতটা পেরেছেন সমাধান করে দিয়েছেন। কিন্তু কোন জাদুকাঠিতে এই ১৪ লক্ষ বেড়ে ৬০ লক্ষ হল? কাদের কথায়, কাদের চাপে, কাদের অঙ্গুলিহেলনে এই বাড়তি নাম অ্যাডজুডিকেশনে ঢোকানো হল?'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের