নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির পর জানানো হয়, আগামী ১ থেকে ৩ মার্চ নির্দিষ্ট সময় ও শর্ত মেনে মিছিল করা যাবে। তবে নির্দিষ্ট লোকসংখ্যা বেঁধে দিল হাইকোর্ট।
বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ১ থেকে ৩ মার্চ বেলা ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘পরিবর্তন যাত্রা’ করা যাবে। কোথাও আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমনকি, কোথাও কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে তার দায় যাবে সংশ্লিষ্ট দলের ওপর। এক হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না স্পষ্ট নির্দেশ আদালতের।
বিজেপি দলীয় সূত্রে খবর, দোলের কারণে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত রাখা হবে। সে ক্ষেত্রে ১ ও ২ মার্চ উদ্বোধনী পর্ব সম্পন্ন করা হবে এবং ৫ মার্চ থেকে ফের শুরু হবে যাত্রা। রাজ্যে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে ৯টিতে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। কলকাতা মহানগর বিভাগে যাত্রা না হয়ে, সেখানে সমাপনী ব্রিগেড সমাবেশ আয়োজনের দায়িত্ব থাকবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের