নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ভাঙন এবার পৌঁছাল টলিউডের অন্দরে। রাজ্যসভার সাংসদ পদ থেকে কোয়েল মল্লিকের ইস্তফা আর তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। কোয়েল মল্লিকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। আর এই আবহে কোয়েল মল্লিককে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন শমীক ভট্টাচার্য।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে ভাঙনের স্রোত অব্যাহত। একের পর এক সাংসদ, বিধায়ক ও নেতা দল ছেড়ে কখনও বিজেপিতে, কখনও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিচ্ছেন। সেই আবহেই বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সংগঠক ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক মহলে জোর জল্পনার জন্ম দেয়।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, 'আমাদের নির্দিষ্ট সংসদীয় দল আছে। তারা এই সিদ্ধান্ত নেবে। তবে আমাদের কাছে কোয়েল-দোয়েল-পায়েল কেউ কোনও বিষয় না। বিষয়টা হল বিজেপি, বিষয়টা হল নরেন্দ্র মোদি।' শমীক ভট্টাচার্য আরও বলেন, ' সুখেন্দুশেখর রায়রা স্বেচ্ছায় দল ছেড়ে এসেছেন, তারা বিজেপিতে যোগ দিতে নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করতে আগ্রহী। তাই তারা বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে আমি দলের তরফে বলছি, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। চর্চা যা চলছে, চলুক।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের