নিজস্ব প্রতিনিধি, নদীয়া - বই খাতা আর ক্লাসরুমের বাইরে দেখা মিলল এক ভিন্ন পাঠশালার ছোট্ট ছাত্র-ছাত্রীরা স্কুলব্যাগ কাঁধে নয়, বরং চোখে কৌতূহল নিয়ে পৌঁছে গেল থানায়। সমাজে পুলিশ প্রশাসনের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করে তুলতে উদ্যোগ নিল শান্তিপুর পাবলিক স্কুল। শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে খুদে ছাত্র ছাত্রীরা এদিন থানায় এসে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়।

সূত্রের খবর , গত ১লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন পরীক্ষা থাকার কারণে থানায় আসা সম্ভব হয়নি। তবে শিশুদের সচেতনতা বাড়াতে ও বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশেষভাবে এই ভিজিটের আয়োজন করা হয় বিদ্যালয়ে কর্তৃপক্ষ তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিশেষ পুলিশ সুপার লালটু হালদার। তিনি দীর্ঘ সময় ধরে কচি -কাচাদের সঙ্গে মিশে গল্প করেন, নানা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সহজভাবে পুলিশের দায়িত্ব ও সমাজে তাদের ভূমিকার কথা বোঝান। তাঁর আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয় খুদে পড়ুয়ারা।

এদিন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী সহ একাধিক পুলিশ আধিকারিকও ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দেন। থানার কাজকর্ম ঘুরে দেখানো হয় খুদেদের। পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সমাজসেবার দিক তুলে ধরা হয় তাদের সামনে।

শান্তিপুর পাবলিক স্কুলের কো-অর্ডিনেটর অঙ্কিতা রায় জানান, “প্রতি বছরই আমরা শিশুদের নিয়ে থানায় এসে পুলিশ দিবস পালন করি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সমাজের আসল নায়ক, পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো ও তাদের কাজকে সম্মান জানানো। একই সঙ্গে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা যেন জীবনের শুরু থেকেই সেই নায়কদের আশীর্বাদ নিয়ে বড় হতে পারে এবং ভবিষ্যতে সমাজে ভালো কাজে নিজেদের নিযুক্ত করতে পারে, সেজন্যই এই বিশেষ আয়োজন।”

উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের