নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আন্দোলনে সামিল হওয়ার অপরাধে এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে সে দেশের আদালত। এই নিয়ে ইরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই নাকি মৃত্যুদণ্ড বাতিল করেছে ইরান। এমনটাই দাবি করেছেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা বন্ধ হয়ে গিয়েছে ইরানে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যা বন্ধ হচ্ছে। আমাকে যথাযথ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার কোনও পরিকল্পনা নেই।” এই নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, বিদ্রোহে সামিল হওয়ার অপরাধে গত ৮ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল ২৬ বছরের এরফান সোলতানিকে। রবিবার তাঁর ফাঁসির সাজা ঘোষণা করে ইরানের আদালত। এরফানের বিচারের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেছে নরওয়েতে রেজিস্টার্ড কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গা অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।
মৃত্যুদণ্ড ঘোষণার পরে মাত্র ১০ মিনিটের জন্য পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এরফান সোলতানিকে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের