নিজস্ব প্রতিনিধি , তেহরান - শান্তি বৈঠকের ইসলামাবাদে এসেছে ইরান। সেখানকার নিরাপত্তা খতিয়ে দেখতে এসেছে ৭০ সদস্যের প্রতিনিধি দল। তাদের সঙ্গী হিসেবে বিমানে ছিল মিনাবের নিহত শিশুদের স্মৃতি। আমেরিকার - ইজরায়েলের হানায় নিহত শিশুদের সেই মুখ আজও ভেসে ওঠে তাদের মনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইরানের বিমান সফরের সেই বিশেষ ভিডিও।
গত ২৮ শে ফেব্রুয়ারি ইরানের মিনাবের একটি স্কুলে যৌথ হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬৮ জন নাবালিকা পড়ুয়ার। ইরানের প্রতিনিধি দল যে বিমানটিতে পাকিস্তান গিয়েছে, সেই বিমানের আসনে রাখা নিহতদের স্কুলব্যাগ, জুতো সহ পড়ুয়াদের ছবি। শ্রদ্ধা জানাতে সেখানে রাখা হয়েছে সাদা ফুলও।
বিমানের ভিতরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। তিনি লেখেন, "বিমানে আমার সঙ্গীরা।" ইরানের প্রতিনিধি দলের নাম দেওয়া হয়েছে মিনাব ১৬৮। নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য , যুদ্ধ শুরুর দিনই ইরানে ভয়াবহ আক্রমণ চালায় আমারিকা। মিনাবের শাজারা তায়েব প্রাথমিক স্কুলে আছড়ে পড়ে একটি ব্যালিস্টিক মিসাইল। চোখের নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় বিদ্যালয়টি। যদিও ইজরায়েল আমেরিকা কেউই ঘটনার দায় স্বীকার করেনি।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...