নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাগ্যের ফেরে ঠিকানা পাকিস্তান জেল। তিন বছর ধরে শত্রুপক্ষের ডেরায় বাংলার দুই মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে অজান্তেই পাকিস্তানে চলে যায় তারা। এরপর তাদের আটক করে রাখা হয়। বিদেশ মন্ত্রকের কাছে সাহায্যের আর্জি জানিয়েও কোনো সুরাহা হয়নি। এমতাবস্থায় প্রবল চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।
সূত্রের খবর , সাল ২০২৩। ঘটনাটি বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকের। মৎস্যজীবীদের নাম লাল্টু বিশ্বাস ও সুজয় দাস। গুজরাটের পোর্টে ঠিকাদার হয়ে মাছ ধরতে গিয়ে ট্রলারে ঘুমিয়ে পড়েন। এরপর সেই ট্রলার পাকিস্তান সীমান্তে ঢুকতেই তাদের আটক করা হয়। এরপর তাদের ল্যান্ডি জেলে বন্দী করে রাখা হয়। একাধিকবার বিদেশ মন্ত্রককে ইমেল করে তাদের ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। দেড় মাস আগে পাকিস্তানের জেল থেকে একটি ভিডিও কল আসে। যেখানে বৃদ্ধা মায়ের সামনে কান্নাকাটি করতে দেখা যায় তাদের। ঠিকমত খেতেও দেওয়া হয়না তাদের।

শনিবার প্রকাশিত ভোটার তালিকাতেও নাম রয়েছে সুজয় লাল্টুর।।তবে সেসব তো অনেক দূর। প্রথমত তারা কবে ঘরে ফিরবে কেউ জানেনা। দুই পরিবারই এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। শুধু তাই নয় , ফিরে এসে তারা আর দেশের নাগরিক হিসেবে ভোট দিতে পারবেন কিনা সেটাই চিন্তার। তবে এখন দুই পরিবারই চাইছে জীবিত হিসেবে ঘরে ফিরুক তাদের ছেলেরা।

লাল্টু দাসের দাদা বিকাশ দাস ও বলেছেন , "আমরা মৎসজীবী পরিবার। মাছ ধরেই পেট চলে আমাদের। তিন বছর আগে ভাই নামখানায় থেকে কেরল যায়। এরপর কাজ পায় গুজরাটের পোর্ট বন্দরে। ওখান থেকে ট্রলার ভেসে চলে গেলে আটকে রাখে পাকিস্তানিরা। ঠিকমত খাওয়া দাওয়া হচ্ছেনা। কেন্দ্র সরকার, রাজ্য সরকার , বিদেশ মন্ত্রক , লোকাল থানা কাদের জানাইনি আমরা? তবে কোনো যোগাযোগের রাস্তা পাচ্ছিনা। কিভাবে ওদের ফিরিয়ে আনব কিছু আমরা বুঝতে পারছিনা। তিন বছর ধরে না খেয়ে , না ঘুমিয়ে দিন কাটাতে হচ্ছে। যেটুকু বেঁচে থাকার জন্য দরকার ততটাই।"

সুজয় দাসের ভাই অজয় দাস জনিয়েছেন , "ভুল করে আমার দাদা পাকিস্তানে চলে গেছে। অনেকবার সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েও পাইনি। আমাদের পরিবারের সকলের অবস্থা ভীষণই খারাপ। নাওয়া খাওয়া কিছু নেই বললেই চলে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার দাদা ও লাল্টু দাসকে ফিরিয়ে আনা হোক।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের