নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিনা অনুমতিতে ক্লাসরুমে ঢুকে শিক্ষকের ওপর দাদাগিরি চালান বিজেপি বিধায়ক। পড়ুয়াদের সামনেই হেনস্থা করা হয় শিক্ষককে। ঘটনার প্রতিবাদে এবার প্রতিবাদ মিছিল শুরু করে এবার রাস্তায় নামল শাসক শিবির। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাল তৃণমূলের শিক্ষক সংগঠন।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম কুমার হালদার জানিয়েছেন , "একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কিছু নিয়ম আছে। ছাত্র ছাত্রীরা শিক্ষককেই গুরু মানে। সেই শিক্ষককে পড়ুয়াদের সামনে হেনস্থা করেছেন বিজেপি বিধায়ক। সকলের সামনে স্কুলের নিয়মকানুন ভেঙেছেন। তাহলে ছাত্র ছাত্রীরা কি শিখবে। আগামী দিনে এরা কি করবে আমি জানিনা। ফেসবুক লাইভে কয়েক লক্ষ মানুষ তার গুন্ডামি দেখেছেন। তার যদি ক্ষমতা থাকে আজ সবার সামনে এসে ক্ষমা চাক। তাহলেই বুঝব তার ক্ষমতা আছে। এখন চাপের মুখে দূর থেকে অভিযোগ করলেই হল।

অভিযুক্ত বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া বলেছেন , "শিক্ষক মানেই ক্ষমাশীল , আদর্শবান একজন। আপনারাই দেখুন তৃণমূলের শিক্ষক গোষ্ঠীর পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে তার প্রথম সারিতে কোন শিক্ষক আছে। যাকে নিয়ে এতকিছু তাকেই তো দেখতে পাওয়া যাচ্ছেনা। শিক্ষক মশাই নিজেই বলেছেন যে আমি ক্ষমা চেয়েছি। তারপরও তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ওদের কাজই বিষয়টা জটিল করা। ওরা তাই করছে। এছাড়া আর কিছুই নয়।"
উল্লেখ্য , বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে গত মঙ্গলবার আচমকাই হাজির হন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। ক্লাস চলাকালীন স্কুলের দোতলার একটি ক্লাসরুমে অনুমতিহীন ভাবে ঢুকে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে পড়ুয়াদের সামনেই শিক্ষকের ওপর চড়াও হন। এখানেই শেষ নয় , ফেসবুকে সেই ঘটনার লাইভও করেন বিধায়ক। পরের দিন বিধায়কের এই আচরণের প্রতিবাদ জানিয়ে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করে কুশমুড়ি হাই স্কুল কর্তৃপক্ষ। এবার সেই ঘটনার প্রতিবাদে ইন্দাস বিডিও অফিস মোড় পর্যন্ত দুই সংগঠনের যৌথ মিছিল হওয়ার পর সেখানে একটি পথসভা করা হয়। পথসভা থেকে বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতৃত্ব।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের