নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুযোগ চালু হওয়ার পর তা ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই সুবিধা নিয়েই সামনে এসেছে এক ভিন্ন চিত্র। অনেক মহিলা যাত্রী স্বেচ্ছায় ভাড়া দিয়ে সফর করতে আগ্রহী। সেই দাবি গুরুত্ব দিয়েই এবার বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।
নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি বাসে মহিলারা ‘পিংক স্মার্ট কার্ডের' মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। এই উদ্যোগকে অধিকাংশ যাত্রী স্বাগত জানালেও একাংশের মত, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ভাড়া দিয়েই যাতায়াত করতে চান। একইসঙ্গে কিছু বাসকর্মীর মধ্যেও এই ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কথা উঠে এসেছে। এই পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।' অনুষ্ঠানে পরিবহণ পরিকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব গণপরিবহণ নিয়েও একাধিক ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী ৫০টি নতুন বাসের উদ্বোধন করেন, যার মধ্যে ৪৩টি সিএনজি চালিত এবং ৭টি ব্যাটারিচালিত। ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব বাস রাস্তায় নামানোর আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের