নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - প্রবল বর্ষণ ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। নিখোঁজ বহু। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে দুধিয়ায় ভেঙে পড়া সেতু সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অবিলম্বে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজের বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির।
শুভঙ্কর সরকার বলেন, “উত্তরবঙ্গে যেভাবে প্রাণহানি, পরিকাঠামো ধ্বংস এবং মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে, একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা ছাড়া অন্য কোনও বিকল্প নেই। রাজ্য সরকার ছাড়া সার্বিকভাবে এই বিপর্যয় পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দেওয়া সম্ভব না। তার জন্য কেন্দ্রেরও সহযোগিতা প্রয়োজন। কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে, তবেই এই দুর্যোগের মোকাবিলা সম্ভব।“
সূত্রের খবর, এদিন উত্তরবঙ্গে পৌঁছয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল। মিরিকের পথে একাধিক ভূমিধস প্রবণ অঞ্চল ঘুরে দেখেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকা পরিদর্শনের পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে। গোটা পরিস্থিতির প্রাথমিক রিপোর্ট দিয়ে রাহুল গান্ধীর নির্দেশে একটি কমিটি গড়েছেন শুভঙ্কর সরকার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের