নিজস্ব প্রতিনিধি , কারাকাস - জোড়া ভূমিকম্পের ধাক্কা কাটার আগেই ফের কেঁপে উঠল ভেনেজুয়েলা। এবার রিখটার স্কেলে ৪.৯ মাত্রার একটি মৃদু কম্পন আঘাত হেনেছে দেশটির উত্তর উপকূলীয় এলাকায়। নতুন কম্পন সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই ভূমিকম্পে নতুন করে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে উত্তরের উপকূলবর্তী এলাকাগুলিতে চলতে থাকা উদ্ধারকাজ কিছু সময়ের জন্য থেমে যায়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে স্থানীয় সময় এই কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকে শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূকম্পবিদদের একাংশের মতে, এটি বুধবারের ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী আফটারশক। সেই কারণেই আবার মাটি কেঁপে উঠেছে। প্রসঙ্গত, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল দেশে। রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৭.২। অন্যটির মাত্রা ছিল ৭.৫।
সেই বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪,৩০০ জন। বহু বহুতল ধসে পড়েছে। ফলে শতাধিক মানুষের এখনও কোনও খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যারিবিয়ান উপকূলের বন্দর শহর লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের উত্তরাংশে।
প্রশাসনের দাবি, বহু বহুতল ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলি দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে। তবুও এখনও অনেক এলাকায় তল্লাশি অভিযান চলছে। এর মধ্যেই নতুন কম্পনের কারণে কয়েক ঘণ্টার জন্য উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এখনও বন্ধ রাখা হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
স্কুল-কলেজে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে। সেগুলিকে আপাতত অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার কারণে হাজার হাজার মানুষ এখনও খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন। ইএমএসসি জানিয়েছে, নতুন ভূমিকম্পটি শক্তিশালী না হলেও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কম্পনের ফলে অতিরিক্ত প্রাণহানির কোনও খবর এখনও পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকাজও চালিয়ে যাওয়া হচ্ছে।
ভেনেজ়ুয়েলার দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক বলেন, 'নতুন কম্পনের কারণে কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের কাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের যত দ্রুত সম্ভব উদ্ধার করাই এখন আমাদের প্রধান লক্ষ্য'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের