নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতার পালাবদলের পর এবার নতুন ভূমিকায় তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ১৫ বছর পর রাজ্যের শাসকদল থেকে বিরোধী শিবিরে বসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর সেই নতুন রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখেই বিধানসভায় নিজেদের পরিষদীয় দল গঠন করে ফেলল তৃণমূল।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের ফলে বাংলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেস এখন বিধানসভায় প্রধান বিরোধী দলের ভূমিকায়। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের পরিষদীয় দলের কাঠামো ঘোষণা করল তৃণমূল।
দলীয় সূত্রে জানা গেছে, বালিগঞ্জ কেন্দ্রের জয়ী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিধানসভায় বিরোধী দলনেতা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিধানসভা পরিচালনায় দক্ষতার কথা মাথায় রেখেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কলকাতা পুরসভার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে উপ দলনেতা করা হয়েছে। তারা বিরোধী দলনেতাকে বিধানসভায় সহায়তা করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। শাসকদল থেকে বিরোধী আসনে চলে আসার পর বিধানসভায় কার্যকর বিরোধী ভূমিকা পালন করাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের